Ishita Mallik Murder: উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত থেকে কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত দেশরাজ সিং গ্রেফতার
নদীয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংহকে গ্রেফতার করল পুলিশ। ঈশিতা খুনের ঘটনায় কৃষ্ণনগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গুজরাতের জামনগরে গ্রেফতার হয়েছিলেন দেশরাজ সিংহের মামা কুলদীপ সিংহ। এ বার পুলিশের জালে ধরা পড়লেন দেশরাজও।
এই গ্রেফতারের পর স্থানীয় মানুষ এবং ঈশিতার পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি পেয়েছেন। তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বর্তমানে এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।
পুলিশের জালে ঈশিতা মল্লিকের খুনে অভিযুক্ত দেশরাজ সিংহ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement
Advertisement