IIM Rape Case: গড়হাজিরাই দুর্বল করল নির্যাতিতার অভিযোগ, আইআইএম ধর্ষণকাণ্ডে অন্তবর্তীকালীন জামিন পেল অভিযুক্ত
আইআইএম ধর্ষণকাণ্ডে অবশেষে জামিন পেল কর্ণাটকের যুবক। শনিবার ৫০ হাজার টাকা বিনিময়ে জামিন দিল আলিপুর আদালত।
আইআইএম ধর্ষণকাণ্ডে (IIM Rape Case) অবশেষে জামিন পেল কর্ণাটকের যুবক। শনিবার ৫০ হাজার টাকা বিনিময়ে জামিন দিল আলিপুর আদালত। এরমধ্যে ২৫ হাজার নগদ টাকা ও ২৫ হাজার ব্যক্তিগত বন্ড হিসেবে জমা দেওয়া হয়। এদিন আদালতে অভিযুক্তের আইনজীবীর যুক্তি ছিল, তারিখের পর তারিখ চলে যাচ্ছে, আর নির্যাতিতা গোপন জবানবন্দি দিচ্ছেন না, মেডিকো লিগাল টেস্ট করছেন না। তদন্তে অসহযোগিতা করছেন। উনি ঘোস্ট কমপ্লেনেন্ট। অভিযুক্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। অন্য রাজ্যের বাসিন্দা। ফলে তিনি কোনও প্রভাবশালী নন। ফলে এই টানাপোড়েনে তাঁর কেরিয়ার নষ্ট হচ্ছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। যদিও এদিন জামিনের বিরোধীতা করেছে সরকার পক্ষের আইনজীবী। কিন্তু তাঁর যুক্তি ধোপে টিকল না।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement