HS Vocational Examination: উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee (Photo Credit: X)

উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। চেষ্টা করলে ভালো হবেই।তোমাদের সবার আগামীর দিনগুলি আরো সাফল্যমন্ডিত হোক - এই প্রার্থনা করি।"

উল্লেখ্য গত ৩ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষা। ওই পরীক্ষার ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (WBSCTVESD)। বৃত্তিমূলক থিয়োরি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, হেলথ কেয়ার সায়েন্স এবং বিজ়নেস অ্যান্ড কমার্স— এই পাঁচটি শাখার বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। গত ৬ মে সংসদের তরফে ফল ঘোষণা করা হয়। একই সঙ্গে যাঁরা একাদশে বিভিন্ন বৃত্তিমূলক বিষয় পড়তে চান, তাঁদের জন্য ভর্তির বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কাউন্সিলের তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement