Heavy Rainfall In Kolkata: পরিষেবা স্বাভাবিক হল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে, জানাল বিমান বন্দর কর্তৃপক্ষ

Airport In Heavy Rainfall (Photo Credit: X@Neeraj10z)

দুর্গাপুজোর মুখে নিম্নচাপের জেরে টানা ৫ ঘণ্টা প্রবল বর্ষণে বিপর্যস্ত কলকাতা সহ আশেপাশের এলাকা। সকাল থেকে ব্যাহত ট্রেন, মেট্রো, বিমান পরিষেবা।সকালে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়। রানওয়েতে জল জমে যায়। সকালে জল জমে বিমানকর্মীদের কাজে পৌছাতে দেরী হওয়ায় বিমান পরিষেবা কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়।সকালে বিমানবন্দরে ডিসপ্লে বোর্ড কাজ করছিল না। অনেক যাত্রী বিমান ধরতেই পারেননি।খারাপ আবহাওয়ার কারণে ৩০টি বিমান বাতিল করা হয় এবং ৪২টি  বিমান দেরীতে চলছে বলে জানানো হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এর তরফেও।

কতবে কিছুক্ষণ আগে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানান হয়েছে। তবে ভারী বৃষ্টিতে মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement