Manmohan Singh: ওনার মতো জ্ঞানী ব্যক্তি ভারতীয় রাজনীতিতে খুব কমই আছেন, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভারতীয় রাজনীতি থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চিরজীবনের জন্য বিদায় নিলেন। গত বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে জীবনাবসান ঘটে তাঁর।

ভারতীয় রাজনীতি থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) চিরজীবনের জন্য বিদায় নিলেন। গত বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে জীবনাবসান ঘটে তাঁর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। মনমোহন সিংয়ের প্রয়াণ শোকাহত বঙ্গ রাজনীতিও। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) জানিয়েছেন, "রাজনৈতিক জীবনে একাধিকবার ওনার সান্নিধ্যে এসেছিলাম। ওনার মতো শিক্ষিত, ভদ্র, নম্র, রাজনীতিবিদ ভারতীয় রাজনীতিতে অনেক কম রয়েছে। ওনার প্রয়াণ ভারতীয় অর্থনীতি ও রাজনীতি দুই দিকেই অপূরণীয় ক্ষতি"।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement