Weather Update: বঙ্গোপসাগরের নিম্নচাপ, বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের উপর বছরের প্রথম প্রাক-বর্ষাকালীন নিম্নচাপের ফলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Low Pressure over Bay of Bengal (Photo Credit: X)

কলকাতা: চৈত্র মাস শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্তে তীব্র দাবদাহ শুরু হয়ে গিয়েছে, গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই পরিস্থিতে আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর বছরের প্রথম প্রাক-বর্ষাকালীন নিম্নচাপের (Pre-Monsoon Low Pressure) ফলে ব্যাপক বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং আগামী এক সপ্তাহ ধরে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ (Thunderstorms) সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বুধবার থেকে তাপমাত্রার পতন হতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আরও পড়ুন: Home made rose water: রূপচর্চায় গোলাপজল অপরিহার্য। এইভাবে ঘরেই তৈরি করে ফেলুন গোলাপ জল।

বঙ্গোপসাগরের নিম্নচাপ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement