Chinar Park Fire: চিনার পার্ক এলাকায় কাপড়ের কারখানায় আগুন, দাউদাউ করে জ্বলল, বিপুল ক্ষয়ক্ষতি

শনিবার সকালে কাপড় কারখানার চতুর্থ তলায় আগুন লাগে বলে খবর। বাইরে থেকে দাউদাউ করে জ্বলতে দেখা যায় ওই কারখানা।

Chinar Park Fire (Photo Credits: ANI)

Chinar Park Fire: বৃষ্টির দেখা নেই। জ্বলছে বাংলার বিভিন্ন প্রাণ। দিকে দিকে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা। চিনার পার্কের দাসদ্রোনা এলাকায় একটি কাপড়ের কারখানায় আগুন লেগে লায়। শনিবার সকালে কাপড় কারখানার চতুর্থ তলায় আগুন লাগে বলে খবর। বাইরে থেকে দাউদাউ করে জ্বলতে দেখা যায় ওই কারখানা। আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী। চেষ্টা চলে কারখানার আগুন নেভানোর। তবে কীভাবে কাপড়ের কারখানার আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খোঁজ চলছে। কারখানায় আগুন লাগার ফলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর মেলেনি।

চিনার পার্কের কাপড় কারখানায় আগুন...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement