Acropolis Mall Fire: কলকাতার অ্যাক্রোপলিস মলে পাঁচ মাসের মাথায় ফের অগ্নিকাণ্ড
অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে 'ওয়াও মোমো'র স্টলে সোমবার সকালে ভয়বহ অগ্নিকাণ্ড।
কলকাতা: কসবার অ্যাক্রোপলিস মলে (Acropolis Malls) আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে 'ওয়াও মোমো'( Wow Momo)-র স্টলে আগুন লাগে। আগুন দেখতে পেয়েই মলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। মলটি কিছুক্ষণ বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়। পাঁচ মাসের মাথায় অ্যাক্রোপলিস মলে আবারও আগুন লাগল। ঠিক কী কারণে আগুন লাগল এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেক অঞ্চলে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান।
অ্যাক্রোপলিস মলের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Delhi Fire Case: বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে সন্তানদের নিয়ে ৮ তলা থেকে ঝাঁপ যুবকের, মৃত্যু ৩ জনের
Advertisement
Advertisement
Advertisement