Fire At Siliguri: শিলিগুড়ি পুরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে বিশাল দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
পুরসভার অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।
শিলিগুড়িঃ দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। এ বার শিলিগুড়ি পুরনিগমে (Siliguri Municipal Corporation) আগুন। বুধবার দুপুরে, পুরনিগমের ট্রেড লাইসেন্স (Trade License) বিভাগে আগুন লাগে। সঙ্গে-সঙ্গে ছড়িয়ে পড়ে আগুন। গলগল করে বের হতে থাকে কালো ধোঁয়া। আতঙ্ক ছড়ায় পুরকর্মীদের মধ্যে। পুরসভার অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement