ED Attacked by Mob: বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ইডি-র হানা, সন্দেশখালিতে তদন্তকারী দলের উপর হামলা, গাড়িতে ভাঙচুর

এদিন দুই ২৪ পরগনা ও কলকাতার একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি-র তদন্তকারীরা। উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে অভিযান চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী দলের উপর স্থানীয় বাসিন্দাদের হামলার অভিযোগ উঠেছে।

ED Team Allegedly Attacked by Mob (Photo Credits: ANI)

রাজ্যের রেশন দুর্নীতি মামলায় এবার ইডি-র আতশকাচে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য (Shankar Adhya)। আজ শুক্রবার সাত সকালে উত্তর ২৪ পরগণা-র বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের শ্বশুরবাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী দল। শিমূলতলায় তৃণমূল নেতার শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি। তবে কেবল শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়ি-ই নয় এদিন দুই ২৪ পরগনা ও কলকাতার একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি-র তদন্তকারীরা। উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে অভিযান চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী দলের উপর স্থানীয় বাসিন্দাদের হামলার অভিযোগ উঠেছে। প্রায় ২০০ জনের একটি দল হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। ইড-র গাড়িতে ভাঙচুর করেছে।

আরও পড়ুনঃ বিভিন্ন দাবিদওয়া নিয়ে দেশজুড়ে অর্নির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক রেশন ডিলারদের

ইডি-র গাড়িতে ভাঙচুর... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement