Aroop Biswas: আয়কর দফতরের হানা মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে

বুধবার থেকে স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বাড়িতে চলছিল আয়কর দফতরের হানা। রাত পেরিয়ে সকাল হলেও চলে এই তল্লাশি। এরমধ্যে বেশকিছু নথিপত্র নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীর একটি টিম। আর বেশকয়েকজন সদস্য থেকে যায় স্বরূপের বাড়িতে। এবার শোনা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে একটি টিম হাজির হয় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে। নিউ আলিপুরের বঙ্কিম মুখার্জি সরণীর বাড়িতে এদিন সকাল থেকেই শুরু হয়েছে তল্লাশি। যদিও আধিকারিকরা এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement