Security Drills In States: বুধবার দেশে যুদ্ধের অনুশীলন, বাজবে এয়ার সাইরেন, হবে ব্ল্যাকআউটের মকড্রিল

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাফ জানিয়েছেন, পেহলগামের পর দেশবাসী যা চাইবে, সেটাই হতে চলেছে।

Security Drills In States: বুধবার দেশে যুদ্ধের অনুশীলন, বাজবে এয়ার সাইরেন, হবে ব্ল্যাকআউটের মকড্রিল
Indian Army (Photo Credit: X)

Centre Asks For Security Drills In States: বুধবার দেশের বিভিন্ন রাজ্য়ে চলবে যুদ্ধের অনুশীলন। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাফ জানিয়েছেন, পেহলগামের পর দেশবাসী যা চাইবে, সেটাই হতে চলেছে। এয়ার সাইরেন থেকে ব্ল্যাকআউট, অসামরিক ব্যক্তিদের প্রশিক্ষণ, গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনাগুলিতে ছদ্মবেশে ঢেকে দেওয়া সবই করা হবে যুদ্ধকালীন সময়ের জন্য তৈরি হওয়ার জন্য। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে যুদ্ধের মত চরম পদক্ষেপ নিতে পারে ভারত সরকার। এমন জোরালো আলোচনা, জল্পনার মাঝে আগামী বুধবার, ৭ মে বিভিন্ন রাজ্যের দেশের মানুষদের প্রতিরক্ষার জন্য মক ড্রিল পরিচালনা করার নির্দেশ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বাজবে এয়ার সাইরেন

বিশেষজ্ঞমহল মনে করেছে, ভারত সরকারের এই মক ড্রিলের নির্দেশেই সাফ হয়ে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে তৈরি মোদী সরকার। আকাশপথে পাকিস্তান হামলা চালালে দেশের সাধারণ নাগরিকরা কীভাবে এয়ার সাইরেন বুঝতে পারবেন, সেটি কীভাবে কাজ তা মক ড্রিলের মাধ্যমে বোঝা যাবে। তার মানে মকড্রিলের জন্য বুধবার দেশের বিভিন্নপ্রান্তে বাজবে যুদ্ধের এয়ার সাইরেন।

দেশে যুদ্ধকালীন  নিরাপত্তার মক ড্রিল

হবে ব্ল্যাকআউট

যে কোনও যুদ্ধের সময় রাতে বা অন্ধকারে ব্ল্যাকআউটের নিয়ম মনে চলতে হয়। কারণ রাতে আকাশপথে শত্রুপক্ষ আক্রমণ করলে, কোথাও আলো জ্বললে শত্রুপক্ষ সেটা দেখে সেখানে হামলা করতে পারে। তাই মকড্রিলে দেশবাসীকে বোঝানো হবে সব আলো নিভিয়ে কীভাবে ব্ল্যাকআউটের নিয়ম পালন করতে হয়। যুদ্ধের সময় সাধারণ মানুষদের কী করণীয়, কীভাবে সুরক্ষিত থাকতে হয়, তা নিয়েও মকড্রিল দেখানো হবে।

(The above story first appeared on LatestLY on May 05, 2025 10:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).