ED Raid at the TMC minister's residence: সাতসকালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের মন্ত্রীর বাড়িতে ইডির হানা!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে ক্ষুদ্র ও কুটির শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। জানা যাচ্ছে, শুক্রবার সকালে বোলপুরের নীচুপট্টিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয় ৫ সদস্যের ইডি আধিকারিক। যদিও সেই সময় মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না। তিনি এখন রয়েছেন মুরারইয়ের বাড়িতে। তবে বোলপুরের বাড়িতে মন্ত্রী স্ত্রী ও দুই ছেলে রয়েছে। সূত্রের খবর, বেশকিছু নথিপত্র খতিয়ে দেখছেন ইডি অফিসাররা। শুক্রবার সকাল থেকেই বোলপুরের পাশাপাশি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement