Durga Puja 2024: কার্নিভাল ঘিরে কোনও অশান্তি বরদাস্ত নয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ

Durga Puja (Photo Credit: X/ANI)

মঙ্গলবার হাতে কলমে দুর্গোৎসবের (Durga Puja 2024) শেষদিন শহর কলকাতায় (Kolkata)। দুর্গোৎসবের শেষদিনে হবে কার্নিভাল। 'দ্রোহের' কার্নিভাল হিসেবে যার নামকরণ করা হয়েছে সমাজের বিভিন্ন স্তরের তরফে, সেখানে যাতে কোনওভাবে অশান্তি না ছড়ায়, তার জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (Bhartiya Nagrik Sukarsha Sanhita) জারি করা হয়েছে। কার্নিভালে (Immersion Carnival) যাতে কোনও ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা কেউ করতে না পারেন, তার জন্যই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। রানি রাসমণি অ্যাভিনিউয়ের ৯টি জায়গায় এই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে খবর। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে থেকে কার্নিভাল শুরু হওয়ার কথা। ওই কার্নিভাল ঘিরে যাতে কোনও ধরনের অশান্তি না ছড়ায়, কেউ জমায়েত করতে না পারেন, সেদিকে নজর রেখেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে রানি রাসমণি অ্যাভিনিউয়ের একাধিক জায়গায়।

দেখুন কলকাতা পুলিশের তরফে কী জানানো হল...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement