Dev: নির্বাচনী প্রচারে যাওয়ার পথে বিপত্তি, মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে ধোঁয়া, জরুরি অবতারণ

মালদা হেলিপ্যাড থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির জেরে ধোঁয়া বের হতে শুরু করে কপ্টার থেকে। মালদা হেলিপ্যাডেই জরুরি অবতারণ করানো হয় দেবের হেলিকপ্টারের।

DEV (Photo Credit: Instagram)

নির্বাচনী প্রচারে যাওয়ার পথে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তৃণমূল প্রার্থী দেব (Dev)। শুক্রবার মালদহ থেকে মুর্শিদাবাদে প্রচারে যাওয়ার পথে মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায় বলে খবর। হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে দেখেই তড়িঘড়ি জরুরি অবতারণের ব্যবস্থা করেন পাইলট। নির্বিঘ্নে তারকা প্রার্থীকে নিয়ে অবতারণ করেছে হেলিকপ্টারটি। মালদা হেলিপ্যাড থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির জেরে ধোঁয়া বের হতে শুরু করে কপ্টার থেকে। মালদা হেলিপ্যাডেই জরুরি অবতারণ করানো হয় দেবের হেলিকপ্টারের। ঘটনায় দেব সুরক্ষিত আছেন বলেই জানা গিয়েছে। কপ্টার বিপত্তি মুখোমুখি হলেও প্রচার বাতিল করলেন না তারকা প্রার্থী। জানা গিয়েছে গাড়ি করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

দেবের হেলিকপ্টার বিভ্রাট...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement