Cyclone Update: নদী বাঁধে ধস, বৃষ্টির মধ্যেই আতঙ্কে গঙ্গাসাগরের বাসিন্দারা
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে গঙ্গাসাগরের একাধিক নদী বাঁধ বিপজ্জনকভাবে দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র ও নদী এখন উত্তাল। এর ফলেই গঙ্গাসাগরের বেগুয়াখালি ও মহিষামারি এলাকায় নদী বাঁধের একাংশ ভেঙে প্রায় ১০০ মিটার জুড়ে ধস নেমেছে। ধসের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
বঙ্গোপসাগরে আরও শক্তি বেড়েছে নিম্নচাপের। এই মুহূর্তে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওডিশা উপকূল বরাবর সমুদ্র পৃষ্ঠে সমান্তরাল ভাবে দিঘা উপকূলের দিকে শক্তি সঞ্চয় করতে করতে এগোচ্ছে। যার জেরে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসও নামতে পারে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement