CV Ananda Bose: অভিষেকের সঙ্গে ২০ মিনিটের বৈঠক, শেষ হতেই দিল্লির পথে রাজ্যপাল
আজ সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন দুপুরের পরে ২০ মিনিটের বৈঠক সেরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল।
কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যের পাওনা টাকার দাবি তুলে দিল্লিতে দুদিনের আন্দোলন কর্মসূচি পালন করেও বিশেষ লাভ হয়নি তৃণমূলের। ফিরে এসে রাজ্যপালের সঙ্গে এই বিষয়ে বৈঠকের আর্জি জানিয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসেছিল শাসক দল। মাঝে কিছুদিন সিকিমের আকস্মিক বন্যা পরিস্থিতির জন্যে রাজভবনে আসতে পারেননি আনন্দ। তবে তৃণমূলের ধর্না ছিল অব্যাহত। অবশেষ আজ সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। এদিন দুপুরের পরে ২০ মিনিটের বৈঠক সেরেই দিল্লির (Dellhi) উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। রাজভবন ছেড়ে বেরনোর সময় সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন তিনি।
রাজভবন ছেড়ে বেরচ্ছেন রাজ্যপাল...
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Uttarakhand Helicopter Crash: কেদারনাথ ধামে গিয়ে মৃত্যু শিশু-সহ পুণ্যার্থীর, শোকবার্তা মমতার
Advertisement
Advertisement
Advertisement