CM Mamata On Women Empowerment: সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন, কন্যাশ্রী দিবসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ কন্যাশ্রী দিবস। বাংলার সমস্ত কন্যাকে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী দিবসে নারী ক্ষমতায়নে বিশেষ জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, "আমরা শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না। আমরা করে দেখাই।" আজ সকালে এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, "আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোনও সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই!"
মুখ্যমন্ত্রী আরও জানান, "আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনও ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন। এটা আমার গর্ব, আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। আমরা শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না। আমরা করে দেখাই। আমি সকল কন্যাশ্রীদের বলব জীবনে অনেক বড় হও এবং দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পরবে। জয় হিন্দ! জয় বাংলা! জয় কন্যাশ্রী!"
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)