CM Mamata Banerjee: নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে নালিশ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)-র অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার বিকেল চারটে নাগাদ নবান্নে প্রায় আধ ঘণ্টা ধরে দিদির সঙ্গে কথা বললেন নওশাদ।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)-র অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার বিকেল চারটে নাগাদ নবান্নে প্রায় আধ ঘণ্টা ধরে দিদির সঙ্গে কথা বললেন নওশাদ। ভাঙড়ে (Bhangar) তাকে কাজ করতে চাওয়া হচ্ছে না বলে মমতার কাছে নালিশ করেন আইএসএফ-এর বিধায়কের। প্রশাসনিক অসহযোগিতায় নিজের বিধায়ক তহবিলের টাকা ভাঙড়ের উন্নয়নে খরচ করতে পারছেন না বলেই মুখ্যমন্ত্রীর কাছে এ দিন অভিযোগ করেন নওশাদ৷ মন দিয়ে নওশাদের কথা শোনেন মমতা।
ভাঙড়-১ এবং ভাঙড়-২ ব্লকে প্রশাসনিক অসহযোগিতায় তিনি কোনও কাজই করতে পারছেন না বলে ISF বিধায়কের অভিযোগ। বিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত প্রশাসনের সাহায্য তিনি পাচ্ছেন না বলে নওশাদের অভিযোগ। এদিন, রাজ্য বিধানসভাতেও এই ইস্যুতে সরব হন ভাঙড়ের বিধায়ক।
Advertisement
সম্পর্কিত খবর
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Uttarakhand Helicopter Crash: কেদারনাথ ধামে গিয়ে মৃত্যু শিশু-সহ পুণ্যার্থীর, শোকবার্তা মমতার
Ghatal: কাজের গতি বাড়াতে হবে, মাস্টারপ্ল্যানে কাজ কতটা এগোলো, খতিয়ে দেখতে ঘাটালে মন্ত্রী মানস ভূঁইয়া
Advertisement
Advertisement
Advertisement