Zakir Hussain: তবলা সম্রাট জাকির হুসেনের মৃত্য়ুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবলা সম্রাট উস্তাদ জাকির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স প্ল্যাটফর্মে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা লিখলেন, " উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে স্তম্ভিত ও গভীর শোকস্তব্ধ।

Zakir Hussain. (Photo Credits; X)

তবলা সম্রাট উস্তাদ জাকির হুসেনের (Zakir Hussain) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এক্স প্ল্যাটফর্মে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা লিখলেন, " উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে স্তম্ভিত ও গভীর শোকস্তব্ধ। তিনি সর্বকালের সেরা তবলা বাদকদের মধ্যে একজন। এটি দেশের কাছে ও বিশ্বজুড়ে তাঁর লক্ষাধিক অনুরাগীর কাছে খুব বড় ক্ষতি। আমি তাঁর পরিবারের সদস্য,অনুরাগীদের গভীর সমবেদনা জানাই।"

৭৩ বছর বয়েসে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক হাসপাতালে মারা গেলেন তবলা সম্রাট জাকির হুসেন। হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। তাঁর বাবা ছিলেন বিখ্যাত তবলা বাদক উস্তাদ আল্লা রাখা। সঙ্গীতের প্রতি তাঁর ভালবাসা এবং কঠোর প্রশিক্ষণ তাঁকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তবলা বাদক হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি কেবল একজন সঙ্গীতশিল্পী ছিলেন না, বরং সাংস্কৃতিক দূত হিসেবেও দুনিয়া জোড়া খ্যাতি লাভ করেন।

দেখুন শোক জানিয়ে মমতার টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement