Mamata Banerjee: নিশীথকে 'কচি-কাঁচা' স্বরাষ্ট্রমন্ত্রী বলে মশকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কোচবিহারের জনসভায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কচিকাঁচা স্বরাষ্ট্রমন্ত্রী বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নাম না করে নিশীথের উদ্দেশ্যে বাক্য বাণ ছোড়েন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "গরু পাচার, ড্রাগ পাচার, টাকা তছরুপের মতো গুরুতর অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও কেস নেই। কারণ তিনি যে 'কচি-কাঁচা' হোম মিনিস্টার। এত অভিযোগ থাকার পরেও সে স্বরাষ্ট্রমন্ত্রী, আর সব দোষ তৃণমূলের? ওঁরা মাফিয়াদের সর্দার। ভোট আসলেই এদের দেখা যায়। ভোট মিটলে উবে যায়"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement