Anubrata Mandal: ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই, সুকন্যাকে জিজ্ঞাসাবাদ

Anubrata Mandal With His Daughter (Photo Credit: File Photo)

ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বাড়িতে সিবিআই। এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে শুক্রবার তৃণমূল নেতার বেলপুরের বাড়িতে ফের হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সুকন্যা মণ্ডলকে কতক্ষণ ধরে সিবিআই অফিসাররা জিজ্ঞাসাবাদ করবেন, সে বিষয়ে সুস্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত এর আগেও অনুব্রত মণ্ডলের মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমে যায় সিবিআই।  তবে সেদিনও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ না করেই ফিরতে হয় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement