Abhijit Ganguly joins BJP: যেমন কথা, তেমন কাজ, বিজেপিতে যোগ দিলেন কলকাতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি পদ থেকে পদত্যাগ দেওয়ার সময়ই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ঘোষণা করেছিলেন তিনি ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগ দেবেন তিনি। অবশেষে হলও তাই। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভামঞ্চে না হলে বৃহস্পতিবার রাজ্য বিজেপির পার্টি অফিসে দেখা গেল তাঁকে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর অথবা ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আসন্ন লোকসভায় বিজেপির প্রার্থী হয়ে লড়তে পারেন তিনি। তবে এই নিয়ে এখনই কোন মন্তব্য করছে না রাজ্য বিজেপি নেতৃত্ব।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement