Usha Uthup: উষা উত্থুপের বাসভবনে রাজ্যপাল বোস, স্বামীর মৃত্যুতে সমবেদনা জানালেন সঙ্গীতশিল্পীকে

গত সোমবার প্রয়াত হন পদ্মভূষণ প্রাপ্ত সঙ্গীতশিল্পী উষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

জানা যাচ্ছে, সোমবার সকালে আচমকাই অসুস্থবোধ করেন তিনি। তখন পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অসুস্থ হওয়ার সময় উষা উত্থুপ বাড়িতে ছিলেন না। মৃত্যুর খবর পেতেই অফিস থেকে সোজা হাসপাতালে হাজির হন তিনি। বুধবার শিল্পী তাঁর বাড়িতে স্মরণসভার আয়োজন করেছিলেন। আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পীর ঘনিষ্ঠজনেরা। এদিন সিভি আনন্দ বোস এসে শিল্পীকে সমবেদনা জানান।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement