JP Nadda: রাজ্যের করোনা পরিস্থিতি দেখে কলকাতা সফর পিছিয়ে দিলেন জেপি নাড্ডা

আগামী ৯ জানুয়ারি, রবিবার কলকাতায় আসার কথা ছিল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র।

JP Nadda. (Photo Credits: Twitter)

আগামী ৯ জানুয়ারি, রবিবার কলকাতায় আসার কথা ছিল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র (JP Nadda)। আগামী রবি ও সোমবার কলকাতায় দলের কর্মী ও সংগঠন নিয়ে ঠাসা কর্মসূচি ছিল নাড্ডা-র। কিন্তু পশ্চিমবাঙলায় কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতা সফর পিছিয়ে দিলেন নাড্ডা।

একের পর এক নেতা-কর্মী দল ছাড়ায় রাজ্যে বিজেপি-র সংগঠনের মনোবল ভেঙে পড়া, বিধাননগর-শিলিগুড়ি সহ গুরুত্বপূর্ণ পুরভোটের আগে নাড্ডার এই সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কলকাতায় যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে, তাতে কোনও ঝুঁকি না নিয়ে সফরসূচি পিছিয়ে দিলেন বিজেপি সভাপতি। আরও পড়ুন: পরপর ৩ দিন জ্বর না এলে ৭ দিনেই শেষ নিভৃতবাস, কোভিড নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement