Bangla Bandh: বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি! দেখুন ভিডিও
তৃণমূলের লোকেরা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
কলকাতা: আজ রাজ্যের বিভিন্ন স্থান বিজেপির ডাকে বাংলা বনধ (Bangla Bandh) চলছে। বাংলা বনধের মধ্যে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের (BJP Leader Priyangu Pandey) গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের হামলা চলল। প্রিয়াঙ্গু পান্ডে দাবি করেছেন যে, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় (Bhatpara) আজ তৃণমূলের লোকেরা তাঁর গাড়িতে হামলা ও গুলি চালিয়েছে। তিনি বলেন, 'আজ আমি আমাদের নেতা অর্জুন সিংয়ের বাসভবনে যাচ্ছিলাম, কিছু দূর যেতেই ভাটপাড়া পৌরসভা থেকে একটি জেটিং মেশিন দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। যে মুহূর্তে আমাদের গাড়ি থামল, প্রায় ৫০-৬০ জন লোক আমার গাড়ি লক্ষ্য করে ৭ থেকে ৮টি বোমা ছোড়ে এবং তারপর ৬-৭ রাউন্ড ফায়ারিং করা হয়, এটা টিএমসি এবং পুলিশের যৌথ ষড়যন্ত্র। আমাকে হত্যার পরিকল্পনা করেছিল।'
প্রিয়াঙ্গু পাণ্ডে কী বললেন দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Ghatal: কাজের গতি বাড়াতে হবে, মাস্টারপ্ল্যানে কাজ কতটা এগোলো, খতিয়ে দেখতে ঘাটালে মন্ত্রী মানস ভূঁইয়া
Air India Flight Crash: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত অবশ্যই হবে, মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement