Manoj Tigga: আলিপুরদুয়ার থেকে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

আলিপুরদুয়ার (Alipurduars) কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা (Manoj Tigga)। শুক্রবার দুপুরে মনোনয়ন জমা দেন তিনি। এদিকে বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পরেই আলিপুরদুয়ারে বিজেপির সংগঠনে অশান্তি শুরু হয়। টিকিট না পেয়ে বিদায়ী সাংসদ জন বার্লা (John Barla) বিদ্রোহ ঘোষণা করেন। মনোজ টিগ্গার উদ্দশ্যে মন্তব্যও করেছিলেন। শেষমেশ কেন্দ্রীয় নেতৃত্ব শান্ত করেন বার্লাকে। আসরে নামতে হয় খোদ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। তারপরেই জন বার্লা টিগ্গাকে সমর্থন করবেন বলে আশ্বাস দেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement