Birbhum Accident: বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মিছিল, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
মঙ্গলবার রামপুরহাটের মল্লারপুরের তেলডা গ্রামে রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা।
মঙ্গলবার রামপুরহাটের মল্লারপুরের তেলডা গ্রামে রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। একটি সরকারি বাস মুখোমুখি একটি যাত্রীবাহী অটোকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৯জন মারা যান। বাসের ধাক্কায় অটো থেকে রাস্তায় উপরে ছিটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ মৃতদেহ ছড়িয়ে ছটিয়ে পড়ে থাকতে দেখা যায় জাতীয় সড়কে। খবর দুর্ঘটনাগ্রস্থরা ওই অটো চেপে চাষের কাজ করে ঘরে ফিরছিলেন। ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন ওইসব যাত্রীরা।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও পড়ুন-পার্থর সাহায্য নেবেন না, প্রাক্তন মন্ত্রীকে সাফ জানালেন অর্পিতা
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)