West Bengal By-Election: চার রাজ্যে উপ নির্বাচন, চার কেন্দ্রের নিরিখে ভোট শতাংশের হারে এগিয়ে রায়গঞ্জ
বুধবার ছিল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ পর্ব।
বুধবার ছিল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন (By-Election)। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ পর্ব। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে আজ সকাল থেকেই মোটের ওপর শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। তবে বেশকিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠে এসেছিল। সন্ধে ৬টা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭, বাগদায় ৬৫.১৫ ও মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ ভোট শতাংশর নিরিখে এগিয়ে রায়গঞ্জ ও সবথেকে পিছিয়ে রয়েছে মানিকতলা। সকাল থেকেই মানিকতলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল। এমনকি দিনের শেষে ভোট লুটের অভিযোগ নিয়ে ফুলবাগান থানায় বিক্ষোভ প্রদর্শন করছিল বিজেপি।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement