Digha: দীঘার আকাশে রহস্যময় আলোর ঝলক, ভরসন্ধ্যায় সুমদ্র সৈকতে ভিড় জমালেন পর্যটকরা, ভাইরাল ভিডিয়ো

বুধবার ভরসন্ধ্যাবেলায় দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় সবে বাড়ছে। এমন সময় আকাশে দেখা গেল আলোর ঝলকানি। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ এমন দৃশ্য দেখা যায়।

বুধবার ভরসন্ধ্যাবেলায় দীঘার (Digha) সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় সবে বাড়ছে। এমন সময় আকাশে দেখা গেল আলোর ঝলকানি। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ এমন দৃশ্য দেখা যায়। কৌতুহলিরা ততক্ষণে পকেট থেকে মোবাইল বের করে ভিডিয়ো রেকর্ড করা শুরু করে দেন। তবে এমন দৃশ্য আগে কখনও দেখেনি বলে দাবি দীঘার বাসিন্দারাও। ফলে আলোক রশ্মিটি আদৌ কীসের সেই নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। কিছুক্ষণ পড়ে অবশ্য জানা যায় আসল রহস্য। আসলে ওড়িশার চাঁদিপুরে ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হচ্ছিল ভারতীয় সেনা তত্ত্বাবধানে। সেই মিসাইলের ঝলক দেখা যায় দীঘার আকাশেও। এই সংক্রান্ত নোটাম আগে থেকেই জারি করা ছিল বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন এলাকায়। সেই কারণে ২০-২১ অগাস্টে এই এলাকাগুলিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে বিমান চলাচলে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement