Kolkata: 'কাশ্মীর মাঙ্গে আজাদি', যাদবপুরে বিতর্কিত স্লোগান দেওয়ার অভিযোগে পাটুলি থানায় দায়ের অভিযোগ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত রবিবার সন্ধ্যায় কেপিসি কলেজ থেকে যাদবপুরে ৮বি পর্যন্ত একটি মিছিল হয়।

প্রতীকী ছবি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত রবিবার সন্ধ্যায় কেপিসি কলেজ থেকে যাদবপুরে ৮বি পর্যন্ত একটি মিছিল হয়। যেখানে যোগ দেয় অসংখ্য মানুষ। সেখানেই আচমকা ওঠে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' (Kashmir Mange Azadi) স্লোগান। যদিও স্লোগানটি কে বা কারা দেয় সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই স্লোগান ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় শোড়গোল। এবার এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয় পাটুলি থানায়। জানা যাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ১৫২, ২৮৫ এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরেই ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। পুলিশসূত্রের খবর, অজ্ঞাত পরিচয়ের ওই অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত হলেই তাঁকে সমন পাঠাবে বলে জানিয়েছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement