Durgapur Medical Student Rape: দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার ৩

মোবাইল টাওয়ারের লোকেশন ধরে পাকড়াও করা হয় তিন অভিযুক্তকে।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

কলকাতাঃ দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজে (Medical College) ছাত্রীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করল পুলিশ(Police)। মোবাইল টাওয়ারের লোকেশন ধরে পাকড়াও করা হয় তিন অভিযুক্তকে। যদিও এখনও পর্যন্ত ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, এই গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই পাঁচজনকে চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতেই নির্যাতিতার বাবা ও সহপাঠীদের সঙ্গে কথা বলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার। জানা গিয়েছে, ঘটনার দিন সহপাঠীর সঙ্গেই বেরিয়েছিলেন নির্যাতিতা। এরপর তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। ওঠে ধর্ষণের অভিযোগ। পুলিশ জানিয়েছে, ফোনের লোকেশনের সাহায্যে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। বাকিদের খোঁজে জঙ্গলে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি। অন্যদিকে

 দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার ৩

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement