21st July: 'এই কয়েক বছরে ৪০% বেকারত্বের হার কমিয়েছি', শহিদ দিবসের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লি থেকে বিজেপিকে (BJP) উৎখাত করা হবে রাজনৈতিকভাবে। সিপিএম 'নরকঙ্কালের' সরকার। বাংলাটাকে শেষ করে দিয়েছে। ২১ জুলাইয়ের (21st July) মঞ্চে হাজির হয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) আরও বলেন, আমাদের সরকারের ৯৪টি প্রকল্প রয়েছে। যেখানে কন্যাশ্রী থেকে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন, খাদ্য সাথীর মত একাধিক প্রকল্প রয়েছে। প্রত্যেক পরিবার স্বাস্থ্য সাথীর কার্ড পায়। এই কয়েক বছরে ৪০ শতাংশ বেকারত্বের হার কমানো হয়েছে। ৪০ শতাংশ বেকার কমিয়েছি। এটা আমাদের গর্ব। আমরা কর্মশ্রী করেছি। যার মধ্যে ৭৭ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি। পাট্টা, গৃহপাট্টা, কৃষি পাট্টার মত বহু প্রকল্প রয়েছে। এর আগে বাংলার বাড়ি প্রকল্পে ৪৫ লক্ষ মানুষকে দিয়েছি। কেন্দ্র বন্ধ করে দিয়েছি। তাও ১২ লক্ষ মানুষকে দিয়েছি। বিধবা ভাতা মানবিক ভাতা সব দেওয়া হয়েছে।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়...