WhatsApp Warns: যে কোনও মুহূর্তে হামলা, ফাঁকা হয়ে যেতে মোবাইল, চূড়ান্ত সতর্কতা হোয়াটস অ্যাপের

WhatsApp, Representational Image (Photo Credit: File Photo)

ইজরায়েলি স্পাইওয়্যার (Israeli Spyware) হামলা চালাতে পারে মোবাইল ফোনে। ইজরায়েলি স্পাইওয়্যার হামলা চালালে যে কোনও মুহূর্তে মোবাইল হ্যাক হতে পারে। এবার এভাবে সতর্ক করল হোয়াটস অ্যাপ (WhatsApp)। গ্রাফিট নামে এই স্পাইওয়্যার যে কোনও মুহূর্তে কারও মোবাইলে হামলা চালাতে পারে। হামলা হলে, ক্লিক ছাড়াই ফোনের সমস্ত তথ্য এক নিমেষে উধাও হয়ে যেতে পারে বলে হোয়াটস অ্যাপের তরফে সতর্কতা জারি করা হয়েছে। ইউজারের কোনও ধরনের  মোবাইল সার্ফিং ছাড়াই এই গ্রাফিট নামের স্পাইওয়্যার ফোনে ঢুকে পড়তে পারে এবং সেখান থেকে সমস্ত ডেটা  তুলে নিতে পারে বলে হোয়াটস অ্যাপের সতর্কতায় জানানো হয়েছে। কোথা থেকে এই স্পাইওয়্যার হামলা চালাচ্ছে, সেই লোকেশন কেউ জানতে পারবেন না। শুধু হামলা চললে, মুহূর্তে মোবাইল ফাঁকা হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দেখুন হোয়াটস অ্যাপের তরফে আর কী কী জানানো হল...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement