Twitter Blue Tick: শাহরুখ থেকে মমতা, বিরাট! ব্লু টিক ফেরাচ্ছে ইলন মাস্কের টুইটার!
একেবারে রাতারাতি কেড়ে নেওয়া হয়েছিল ব্লু টিক। ইলন মাস্ক মালিক হয়ে আসার পর টুইটারে সম্মানের ব্লু টিক চলে যায় তাবড় তাবড় সেলেব, রাজনীতিবিদদের।
একেবারে রাতারাতি কেড়ে নেওয়া হয়েছিল ব্লু টিক। ইলন মাস্ক মালিক হয়ে আসার পর টুইটারে সম্মানের ব্লু টিক চলে যায় তাবড় তাবড় সেলেব, রাজনীতিবিদদের। মাস্কের যুক্তি হল, ফেলো কড়ি,লহ ব্লু টিক। তবে মাস্কের জেদ সেভাবে শুরুতে কাজে এল না। ব্লু টিক হারানোয় সেলেবদের ক্ষোভের আঁচের ঝলসানি টের পেয়ে ব্লু টিক ফেরানো হচ্ছে সেলেব, বিখ্যাত ব্যক্তি, ইনফ্লুয়েন্সারদের। মেগাস্টার অমিতাভ বচ্চন কাল টুইটারের ব্লু টিক ফেরার আনন্দে ইলন মাস্ককে মজার ছলে ধন্যবাদ জানিয়েছিলেন। একে একে ব্লু টিক ফিরে পাচ্ছেন দেশের সেলেবরা।
যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ফিরেছে নীল টিক। শাহরুখ খান থেকে বিরাট কোহলিরা ফিরে পেয়েছেন তাদের টুইটারের ব্লু টিক।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
Starlink India: ভারতে ঢুকল স্টারলিঙ্ক, ইলন মাস্কের স্য়াটেলাইট ডিশের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পেতে মাসিক কত টাকা খরচ হবে
Starlink Satellite: মহাকাশে মাস্কের মহাবিপদ! আকাশ থেকে খসে পড়ল স্টারলিঙ্কের ৫২৩টি স্যাটেলাইট, কিন্তু কেন
Trump vs Musk: মাস্ককে এবার সরাসরি হুমকি ট্রাম্পের, বিরোধীদের অনুদান দিলে গুরুতর পরিণতি হবে টেসলা প্রধানের
Trump vs Musk: মাস্কের সঙ্গে আর কথা বলতে চান না ট্রাম্প, মিস্টার প্রেসিডেন্ট ফেরাচ্ছেন উপহারের টেসলা গাড়িও
Advertisement
Advertisement
Advertisement