Twitter Down: ট্যুইটার 'ডাউন', কাজ করছে না মাইক্রো ব্লগিং সাইট

Twitter Photo Credit: Twitter@ians_india

ফের ডাউন ট্যুইটার। বুধবার দুপুরে আচমকাই কাজ বন্ধ করে দেয় মাইক্রো ব্লগিং সাইট। ফলে নেটিজেনদের মধ্যে জোর শোরগোল শুরু হয়ে যায়। এলন মাস্কের (Elon Musk) কর্মী ছাঁটাইয়ের জেরে একাধিকবার ট্যুইটার (Twitter) কাজ বন্ধ করে দেওয়ায়, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় ইউজারদের মধ্যে। প্রসঙ্গত ২০২২ সালের প্রায় শেষের দিক থেকে ট্যুইটার কর্মী ছাঁটাই শুরু হয়।  যার প্রভাব ট্যুইটারের গোটা বিশ্বের কর্মীদের উপর পড়তে শুরু করে।  ট্যুইটারে ছাঁটাই শুরুর পর ভারতে ট্যুইটারের যে দুটি অফিস মুম্বই এবং দিল্লিতে রয়েছে, তাও বন্ধ করে দেন এলন মাস্ক।  ট্যুইটারের মুম্বই এবং দিল্লির অফিসের কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয় সংস্থার তরফে।  ভারতে ট্যুইটারের একমাত্র বেঙ্গালুরুর অফিসই সচল রয়েছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement