Twitter: টুইটারে কতজন অর্থ খরচ করে সাবস্ক্রাইবার হয়েছেন, জানালেন ইলন মাস্ক
মাইক্রো ব্লগিং সোশ্যাল মিডিয়া সাইট টুইটার কেনার পরেই ইলন মাস্ক সাফ জানিয়ে দিয়েছিলেন, ফেলো কড়ি, মাখো তেলের বিষয়টি।
মাইক্রো ব্লগিং সোশ্যাল মিডিয়া সাইট টুইটার কেনার পরেই ইলন মাস্ক সাফ জানিয়ে দিয়েছিলেন, ফেলো কড়ি, মাখো তেলের বিষয়টি। অর্থ খরচ করে সাবস্ক্রাইবার না হলে টুইটার প্রোফাইলে থাকবে না ব্লু টিক, মিলবে না নানা সুবিধা। সেইমত দেশ বিদেশের নানা সেলেব, রাজনীতিবিদদের টুইটার প্রোফাইল থেকে কেড়ে নেওয়া হয়েছিল ব্লু টিক। পরে অবশ্য বিষয়টি ভালভাবে না যাওয়ায় ধরে ধীরে অনেক সেলেব, রাজনীতিবিদদের প্রোফাইলে ব্লু টিক ফিরিয়ে দেওয়া হয়।
অর্থ খরচ করে কোন টুইটার ইউজাররা ব্লু টিক রাখবেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু মঙ্গলবার ইলন মাস্ক জানালেন, এখনও পর্যন্ত টুইটারে ২৪ হাজার ৭০০ জন ইউজার মাসিক অন্তত ৪ মার্কিন ডলার খরচ করে সাবস্ক্রাইবার হয়েছেন।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
Starlink India: ভারতে ঢুকল স্টারলিঙ্ক, ইলন মাস্কের স্য়াটেলাইট ডিশের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পেতে মাসিক কত টাকা খরচ হবে
Starlink Satellite: মহাকাশে মাস্কের মহাবিপদ! আকাশ থেকে খসে পড়ল স্টারলিঙ্কের ৫২৩টি স্যাটেলাইট, কিন্তু কেন
Trump vs Musk: মাস্ককে এবার সরাসরি হুমকি ট্রাম্পের, বিরোধীদের অনুদান দিলে গুরুতর পরিণতি হবে টেসলা প্রধানের
Trump vs Musk: মাস্কের সঙ্গে আর কথা বলতে চান না ট্রাম্প, মিস্টার প্রেসিডেন্ট ফেরাচ্ছেন উপহারের টেসলা গাড়িও
Advertisement
Advertisement