Snapchat Down: বিকল স্ন্য়াপ চ্যাট, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ইউজারদের
স্ন্যাপ চ্যাটের ভারতীয় ইউজারদের ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে। আজ, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই সমস্যা শুরু হয় বলে জানা গিয়েছে।
Snapchat down: রিয়েল টাইম ফোটো শেয়ারিং অ্যাপ 'স্ন্যাপ চ্য়াট' (SnapChat) ব্যবহার করতে ইউজারদের সমস্যা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় স্ন্যাপ চ্যাট ইউজাররা জানাচ্ছেন, তারা এই প্ল্যাটফর্ম থেকে কোনওরকম ছবি শেয়ার বা মেসেজ আদান প্রদান করতে পারছেন না। সার্ভার সমস্যার কারণেই স্ন্যাপ চ্যাট বিকল হয়েছে জানা গিয়েছে। মূলত স্ন্যাপ চ্যাটের ভারতীয় ইউজারদের ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে। আজ, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই সমস্যা শুরু হয় বলে জানা গিয়েছে।
ডাউন ডিটেক্টর নামের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা গিয়েছে স্ন্য়াপ চ্যাটের ৮০ শতাংশ ইউজার ডাউন রিপোর্ট করেছেন। প্রায় ১৯০০ জন ইউজার অভিযোগ করেছেন তারা কনটেন্ট আপলোড করতে পারছেন না।
দেখুন খবরটি
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price In Kolkata Today: সপ্তাহের শুরুতে বাড়ল না কমল সোনার দাম? সাধের গয়না গড়ানোর আগে চোখ বুলিয়ে নিন ঝটপট
Gold Price Today: মঙ্গলে আরও কিছুটা সস্তা হল সোনা,১ গ্রাম সোনার গয়না বানাতে কত খরচ পড়বে? জেনে নিন
Gold Price Today: সোনার দামে বড় পতন, আরও সস্তা হল সোনা, জেনে নিন আজকের দর
Babil Khan: ফোনের ক্যামেরা চালিয়ে অঝোরে কাঁদছেন বাবিল, বলিউডকে তিরস্কার, হঠাৎ কী হল ইরফান-পুত্রের?
Advertisement
Advertisement
Advertisement