Babil Khan: ফোনের ক্যামেরা চালিয়ে অঝোরে কাঁদছেন বাবিল, বলিউডকে তিরস্কার, হঠাৎ কী হল ইরফান-পুত্রের?
তিরস্কার করছেন বলিউড ইন্ডাস্ট্রির। বলিউডকে নিয়ে মনে জমে থাকা সমস্ত ক্ষোভ ক্যামেরার সামনে উগরে দিলেন। কী হয়েছে ইরফান পুত্রের? কেন এমন করলেন তিনি?
মুম্বই, ৪ মেঃ ক্যামেরা চালিয়ে অঝোরে কেঁদে চলেছেন অভিনেতা বাবিল খান (Babil Khan)। তিরস্কার করছেন বলিউড ইন্ডাস্ট্রির। বলিউডকে নিয়ে মনে জমে থাকা সমস্ত ক্ষোভ ক্যামেরার সামনে উগরে দিলেন। তিরস্কারের মাঝেই বাবিলের মুখে শোনা গেল অরিজিৎ সিং, অর্জুন কাপুর, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী-সহ আরও কয়েকজন তারকার নাম। ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই নিজের ইনস্টা হ্যান্ডেল নিষ্ক্রিয় করে দিলেন অভিনেত। কী হয়েছে ইরফান পুত্রের? কেন এমন করলেন তিনি? বলিউডের উপর কীসের ক্ষোভ তাঁর? বাবিলকে নিয়ে দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরা। কৌতূহল মিটিয়ে ইরফান পুত্রের দলের তরফে শেষমেশ বিবৃতি প্রকাশ করা হল। তুলে ধরা হল কৌতূহলী অনুরাগীদের জবাব।
ক্যামেরার সামনে অঝোরে কান্না বাবিলেরঃ
Babil Khan, the son of the late Irrfan Khan, recently shared and then deleted a heartfelt video on Instagram, where he spoke out against bullying and rudeness in Bollywood, mentioning celebrities like Ananya Panday, Arjun Kapoor, and others. He described the industry as fake pic.twitter.com/excH5ogOIC
— Buzzzooka Scrolls (@Buzzz_scrolls) May 4, 2025
সেখানে বলা হয়েছে, বাবিলের কথার ভুল ব্যাখা করা হচ্ছে। বিবৃতিতে উল্লেখ, 'গত কয়েক বছর ধরে, বাবিল খান তাঁর কাজের জন্যে এবং সেই সঙ্গে মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনার জন্য প্রচুর মানুষের ভালোবাসা এবং প্রশংসা অর্জন করেছেন। আর পাঁচজনের মত তাঁরও খারাপ সময় আসতে পারে, এটা হয়তো তেমনই কোন দিন ছিল'। তবে বাবিল যে সুস্থ রয়েছেন এবং নিরাপদে রয়েছেন তা নিশ্চিত করা হয়েছে এই বিবৃতির মধ্যে দিয়ে।
বিবৃতিঃ বাবিলের বার্তার ভুল ব্যাখা

পাশাপাশি ভিডিওতে অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিংয়ের নাম উল্লেখ করা প্রসঙ্গে জানানো হয়েছে, বাবিল তাঁর সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞা জানানোর জন্যেই তাঁদের নাম ভিডিওতে উল্লেখ করেছেন।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

