Layoffs In Meta: আবারও ছাটাইয়ের কোপে মেটার কর্মীরা! এ বার কত চাকরি বাতিল করতে চলেছে ফেসবুকের মূল সংস্থা ?

গত নভেম্বরেই এক দফা কর্মী ছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে সেই সময় বহু সংস্থাই মন্দাপরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল।

Photo Credit (Twiter)

ফেসবুকের মূল সংস্থা মেটা আবার ছেঁটে ফেলতে চলেছে তাঁদের কর্মীদের একটি বড় অংশকে।দ্বিতীয় দফার এই ছাঁটাইতে অন্তত ৪০০০ জন উচ্চ-দক্ষ কর্মীকে প্রভাবিত করবে।বুধবার থেকেই শুরু হচ্ছে এই ছাঁটাই প্রক্রিয়া। মেটা সূত্রে খবর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গই চেয়েছিলেন আরও ভাল এবং কর্মক্ষম কর্মীগোষ্ঠী তৈরি করতে। সেই লক্ষ্যেই নতুন করে কাজ এবং কর্মীদের সাজাতেই এই পদক্ষেপ।

গত নভেম্বরেই এক দফা কর্মী ছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে সেই সময় বহু সংস্থাই মন্দাপরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল। যার জেরে মাস ছ’য়েক আগেই ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল মেটায়।এবার দ্বিতীয় দফায় কতজনের চাকরি যেতে বসেছে মেটায় তাই দেখার। 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement