Google Layoff: ট্য়ুইটার, মেটা, অ্যামাজনের পর গুগল ছাঁটছে ১০ হাজার, তথ্য প্রযুক্তিতে আশঙ্কার মেঘ
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ফের আশঙ্কার মেঘ। এবার গুগলের 'প্যারেন্ট কোম্পানি' অ্যালফাবেট ১০ হাজার কর্মীকে ছঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে। ''পুওর পারর্ফমিং'' অর্থাৎ যাঁদের কাজে কোম্পানি সন্তুষ্ট নয়, এমন ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে গুগলের তরফে জানানো হয়েছে। মেটা, অ্যামাজন, ট্যুইটারের পর এবার গুগলে ছাঁটাইয়ের সিদ্ধান্ত চরম অনিশ্চয়তা দেথা দিয়েছে বিশ্ব জুড়ে এই সংস্থার কর্মীদের মধ্যে। প্রসঙ্গত এলন মাস্কের হাত ধরে প্রথম ছাঁটাই শুরু হয় ট্যুইটারে। ঘোষণার কয়েক দিনের মধ্যেই বিশ্ব জুড়ে ট্যুইটার থেকে একের পর এক কর্মীকে ছাঁটাই করা হয়। এরপর মেটাও ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে। মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজনও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। ২০২৩ সাল পর্যন্ত অ্যামাজনে চাঁটাই চলবে বলে জানানো হয় কোম্পানির সিইওর তরফে।
Advertisement
সম্পর্কিত খবর
Big News From Amazon: অ্যামাজ়নের প্রত্যেক অনলাইন অর্ডারে এবার থেকে দিতে হবে অতিরিক্ত ৫ টাকা, সে যতই আপনি প্রাইম মেম্বার হন না কেন
IBM Layoffs 2025: মানুষের চাকরি খেতে হাজির AI, আইবিএমে ব্যাপক ছাঁটাই, টেক জায়েন্ট থেকে চাকরি যাচ্ছে ৮ হাজার কর্মীর
Benjamin Netanyahu: ওয়াশিংটনে ইহুদি মিউজ়িয়ামে হামলা, আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের কর্মীদের মৃত্যুর পর কড়া হুমকি নেতানিয়হুর
Job Cut News: আবার চাকরি যাচ্ছে, বৃহত্তম সংস্থা অ্যামাজ়ন ছাঁটাই করছে বহু মানুষকে
Advertisement
Advertisement
Advertisement