Facebook Instagram Down: বিকল ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মেটার বিভিন্ন অ্যাপ ডাউন, মাথায় হাত নেটিজেনদের
কিছুক্ষণের জন্য যেন দুনিয়াটা থমকে গিয়েছে নেটিজেনদের। বিশ্বের জনপ্রিয় দুই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট-ফেসবুক ও ইনস্টগ্রাম ব্যবহার করতে সমস্যা হচ্ছ।
কিছুক্ষণের জন্য যেন দুনিয়াটা থমকে গিয়েছে নেটিজেনদের। ভারত সহ বিভিন্ন দেশে বিশ্বের জনপ্রিয় দুই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট-ফেসবুক ও ইনস্টগ্রাম ব্যবহার করা যাচ্ছে না। ফেসবুক, ইস্টাগ্রামের মত মেটার বিভিন্ন অ্যাপেও সমস্য়া চলছে। রাত ৯টা-র পর আচমকাই অনেক ইউজার দেখেন তারা অটোমেটিক ফেসবুক-ইনস্টা থেকে সাইন আউট হয়ে গিয়েছেন।
কারও কারও অভিযোগ মার্ক জুকেরবার্গের এই দুই সোশ্যাল সাইট পুরোপুরি বিকল হয়ে গিয়েছে। অনেকে আবার বলছেন, তারা ফেসবুক-ইনস্টা অটোমেটিক্যালি থেকে সাইন আউট হয়ে যাচ্ছেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এই অভিযোগ। মনে করা হচ্ছে লক্ষাধিক ইউজার এখন ফেসবুক-ইনস্টা ব্যবহার করতে পারছেন না। সাধারণ সার্ভার জনিত সমস্যার কারণে এমনটা হয়।
রাত ৯টা ৫ থেকে শুরু হয় এই সমস্যা। অনেকেই ফেসবুক খুললে দেখাতে পাচ্ছেন 'ইউ আর নট দ্য অনলি ওয়ান....''টুইটারে ট্রেন্ড করছে ফেসবুক ডাউনের হ্যাশট্যাগ।
দেখুন খবরটি
দেখুন পোস্ট
দেখুন পোস্ট