Vodafone Layoffs:পাঁচ বছরের সবচেয়ে বড় ছাঁটাই পর্ব, কয়েকশো কর্মী ছাঁটাই করার পরিকল্পনা ভোডাফোনের

গত বছরের নভেম্বরে সংস্থাটি জানিয়েছিল, ২০২৬ সালের মধ্যে তারা ১ বিলিয়ন ইউরো (১.০৮ বিলিয়ন ডলার) খরচ কম করবে।

Telecommunication Company Vodafone (Photo Credit: TechCentral/ Twitter)

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় খরচ কমানোর জন্য টেলিকমিউনিকেশন কোম্পানি ভোডাফোন তাদের লন্ডন ভিত্তিক সদর দফতরে শত শত কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। বিশ্বব্যাপী ভোডাফোনের প্রায় ১,০৪,০০ জন কর্মী রয়েছে। গত বছরের নভেম্বরে সংস্থাটি জানিয়েছিল, ২০২৬ সালের মধ্যে তারা ১ বিলিয়ন ইউরো (১.০৮ বিলিয়ন ডলার) খরচ কম করবে। এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিক রিড (Nick Read) ২০২২ সালের শেষ দিকে পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন প্রধান আর্থিক কর্মকর্তা মার্ঘেরিটা ডেলা ভ্যালে (Margherita Della Valle)। এক বিবৃতিতে ভোডাফোন জানিয়েছে, তারা তাদের অপারেটিং মডেল পর্যালোচনা করছে, গ্রুপকে সুসংগঠিত ও সরলীকরণে জোর দিচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে কোম্পানিটি হাঙ্গেরিতে তাদের ব্যবসা ফোর-আইজি (4iG) নামে একটি স্থানীয় আইটি কোম্পানির কাছে ১.৮২ বিলিয়ন ডলারে বিক্রি করতে সম্মত হয়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement