Virat Kohli-Anushka Sharma Video: বিশ্বকাপের আগে বিরাট কোহলি-অনুষ্কার বাড়িতে বের হল ভূত! দেখুন ভিডিয়ো

বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ভারতের বিজ্ঞাপন জগতের সবচেয়ে দামী জুটি।

Anushka Sharma–Virat Kohli

Virat Kohli-Anushka Sharma Livspace Ad: বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ভারতের বিজ্ঞাপন জগতের সবচেয়ে দামী জুটি। আধুনিক ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি, আর বলিউডের সুন্দরী নায়িকা অনুষ্কা-র প্রেম, বিয়ে-সব কিছু নিয়েই দেশের মানুষের আগ্রহ বিস্তর। তাই ব্র্য়ান্ড বিরুষ্কা ভারতের বাজারে ছক্কা হাঁকায়। সেই বিরাট-অনুষ্কাকে এবার একসঙ্গে দেখা গেল লিভস্পেস নামের একটি হোম ইন্টিরিয়র বা গৃহসজ্জা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে। যে বিজ্ঞাপনে বিরাটকে পঞ্জাবী অবতারে দেখা যাচ্ছে।

মজার এই বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কার সংসারে একটি ভূতের বাস। ঠিকমত আসবাবপত্র না রাখার কারণেই ভূত বাসা বেঁধেছে বলে বিজ্ঞাপনটিতে দেখানো হচ্ছে। বিরাট-অনুষ্কা তাই ইন্টিরিয়েরের জন্য Livspace-এর দ্বারস্থ হলেন।

দেখুন বিরুষ্কার এই বিজ্ঞাপনটি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement