Special Train For World Cup : বিশ্বকাপ দেখার জন্য দিল্লি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের

শনিবার বিকেল ৫ টার সময় দিল্লি থেকে ছাড়বে এই ট্রেন

Railways To Run 24 Air-Conditioned Special Trains (Photo Credit: X)

বিশ্বকাপ ক্রিকেটে উন্মাদনা তুঙ্গে। অষ্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্যাচ দেখার জন্য বাড়ছে উত্তেজনা। বিমানের যাওয়ার ক্ষেত্রে ভাড়া যখন উর্ধমুখী ঠিক তখনই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। দিল্লি থেকে সাবরমতী পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন।

নর্দান রেলওয়ের তথ্য অনুযায়ী স্পেশাল ট্রেনটি শনিবার দিল্লি থেকে বিকেল ৫ টা সময় ছাড়বে এবং তা গুজরাটের সাবরমতীতে পৌছবে সকাল ৭.০৫ মিনিটে। ঠিক ফেরার সময় সোমবার বেলা ২.৩০ মিনিটে ছাড়বে এই ট্রেন এবং দিল্লি পৌছবে সন্ধ্যে ৭.০৫ মিনিটে।

আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের আগেই দেশ জুড়ে শুরু হয়েছে উত্তেজনা।গুজরাটের  আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার দুপুরে হতে চলেছে এই বিশ্বকাপের ম্যাচ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement