Sakshi, Bajrang at Sports Minister's Residence: ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বাসভবনে সাক্ষী মালিক ও বজরং পুনিয়া

এর আগে জানুয়ারিতেও কুস্তিগীররা অনুরাগ ঠাকুরের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন

Sakshi Malik with Her Husband at Sports Minister's Residence (Photo Credit: IANS/ Twitter)

বুধবার ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের বাসভবনে হাজির হলেন বজরং পুনিয়া ও সাক্ষী মালিক। সাক্ষী তাঁর অর্জুন পুরষ্কার প্রাপ্ত স্বামী সত্যব্রত কাদিয়ানের সাথে এসেছিলেন। এদিকে অলিম্পিয়ান ভিনেশ ফোগাটকে সেখানে দেখা যায়নি, যদিও তাঁর স্বামী সোমবীর রাঠিকে মন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে দেখা গিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কয়েক দিন পর দ্বিতীয়বারের মতো প্রতিবাদী কুস্তিগীরদের আমন্ত্রণ জানিয়েছে সরকার। এর আগে জানুয়ারিতেও কুস্তিগীররা অনুরাগ ঠাকুরের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন এবং একটি কমিটি গঠনের পরে তাদের প্রতিবাদ প্রত্যাহার করে নেন। সেই সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন কুস্তিগীর তথা বিজেপি নেত্রী ববিতা ফোগাট। এর আগে সাক্ষী মালিক জানান যে সিনিয়র ও সমর্থকদের সঙ্গে সরকারের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে তখন সবাই সম্মতি নেওয়া হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement