Rohit Sharma: কাল ফ্লোরিডায় টি-২০তে অনিশ্চিত অধিনায়ক রোহিত শর্মা, নেতৃত্বে হয়তো হার্দিক

আগামিকাল, শনিবার আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

Rohit Sharma (Photo Credits : Getty Images)

আগামিকাল, শনিবার আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। মার্কিন মুলুকে হতে চলা এই টি টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর,তৃতীয় ওয়ানডে ব্য়াট করার সময় রোহিত যে চোট পেয়েছিলেন তা এখনও সারেনি। ১১ রানে ব্যাট করা অবস্থায় চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত।

চোট গুরুতর না হলেও, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে লম্বা বিমান সফর সেরে ফ্লোরিডায় নেমে রোহিতকে চোটের ঝুঁকি নিয়ে নাও নামানো হতে পারে। রোহিত যদি আগামিকাল ১০০ শতাংশ ফিট থাকেন তবেই তিনি খেলবেন। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া। রোহিতের জায়গা খেলতে পারেন ইশান কিষাণ। ভারত এখন সিরিজে ২-১ এগিয়ে।  আরও পড়ুন- রায়না এবার ডক্টর রায়না

দেখুন টুইট

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement