Priyanshu Rajawat: প্রথমবার অর্লিন্স মাস্টার্সের ফাইনালে ভারতের প্রিয়াংশু রাজাওয়াত
গত বছর ব্যাংককে ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি
BWF World Tour Super 300 ইভেন্টে প্রথমবার ফাইনালে উঠলেন ভারতের প্রিয়াংশু রাজাওয়াত। অর্লিন্স মাস্টার্স ব্যাডমিন্টন ২০২৩-এর সেমিফাইনালে আয়ারল্যান্ডের নট ন্যুয়েনকে ২১-১২, ২১-৯ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন তিনি। টানা প্রথম চার পয়েন্ট জিতে দ্বিতীয় গেমে গতি নিয়ে যান এবং দ্রুত সময়ের মধ্যে ম্যাচটি শেষ করে ফেলেছিলেন। প্রিয়াংশু এর আগে একমাত্র ফাইনাল খেলেছিলেন গত বছর ওড়িশা ওপেনে, যা ছিল সুপার ১০০ ইভেন্ট, যেখানে কটকে তিনি স্বদেশী কিরণ জর্জের কাছে হেরেছিলেন। গত বছর ব্যাংককে ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে প্রিয়াংশু মুখোমুখি হবেন চিনের লেই লান কি অথবা ডেনমার্কের ম্যাগনাস জোহানেসেন। এর আগে দ্বিতীয় রাউন্ডে, তিনি বিশ্বের ১২ নম্বর জাপানের কেন্টা নিশিমোটোকে পরাজিত করেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement