Naseem Shah Breaks Down After Defeat: টি২০ বিশ্বকাপে ভারতের কাছে হার পাকিস্তানের, ভেঙে পড়লেন নাসিম শাহ (দেখুন ভিডিও)
বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও নাসিম মাত্র চার বলে ১০ রান করে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও তার প্রচেষ্টায় জল ঢেলে দেন আর্শদীপ। হারের পর মাঠ ছেড়ে বেড়ানোর সময় কাঁদতে দেখা যায় তাঁকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুরুতেই টসে হেরে ব্যাট করতে নামে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১১৯ রান পুঁজি ছিল ভারতের। কিন্তু তারপরেই জসপ্রীত বুমরাহ -র অনবদ্য স্পেলে ম্যাচ পকেটে আসে ভারতের।
ম্যাচে হেরে ভেঙে পড়েন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসিম শাহ। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও নাসিম মাত্র চার বলে ১০ রান করে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও তার প্রচেষ্টায় জল ঢেলে দেন আর্শদীপ। হারের পর মাঠ ছেড়ে বেড়ানোর সময় কাঁদতে দেখা যায় তাঁকে। ড্রেসিংরুমে ফেরার সময় তাকে সান্ত্বনা দিচ্ছিলেন শাহীন শাহ আফ্রিদি। যে ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement