Multan Sultans vs Islamabad United PSL 2024 Final Live Streaming: আজ পিএসএলের ফাইনালে মুখোমুখি মুলতান সুলতানস এবং ইসলামাবাদ ইউনাইটেড মধ্যে, ভারতে বসে কখন, কোথায় এবং কিভাবে দেখবেন লাইভ ম্যাচ 

PSL 2024 Final Live Steaming Photo Credit: Twitter@MultanSultans

আজ (১৮ মার্চ, সোমবার) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) 2024-এর ফাইনাল ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানদের মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেড এর। কোয়ালিফায়ার ম্যাচে বাবর আজমের পেশোয়ার জালমিকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মুলতান। অন্যদিকে ইসলামাবাদ ইউনাইটেড দুটি এলিমিনেটর ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমিকে হারিয়ে ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে।

পি এস এলের এই মরসুমে মুলতান সুলতানস এবং ইসলামাবাদ ইউনাইটেড দুবার একে অপরের মুখোমুখি হয়েছে, উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে এবং একটিতে হেরেছে। আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের ফাইনাল ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টায়। ভারতে পি এস এল ২০২৪( PSL 2024)এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার ফ্যানকোডে (FANCODE) এই ম্যাচটি ভক্তরা লাইভ দেখতে পারবেন। কারণ ভারতে পিএসএল ম্যাচের কোনো লাইভ সম্প্রচারের সুযোগ নেই।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement